শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সৃষ্ট ক্ষতি পূরণে আফগানের পাশে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 15 সেপ্টেম্বর 2021, 06:49 বিকাল • 311 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সৃষ্ট ক্ষতি পূরণে আফগানের পাশে চীন

মাত্র কিছুদিন পূর্বেই নিজ দেশের ক্ষমতায় আসীন হয়েছে ভূমিসন্তান  তালেবান। দ্বীর্ঘ ২০ বছরে মার্কিন অশুভ শক্তির অমানবিক রোষানলে বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তির রেখে যাওয়া আর্থিক শূন্যতা পূরণের চেষ্টা করছে।

তালেবানরা ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে, বাইডেন প্রশাসন মার্কিন ব্যাংকের কাছে থাকা আফগান রিজার্ভের প্রায় ১ হাজার কোটি ডলার হিমায়িত করেছে। একই সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতো পশ্চিমা দেশগুলো মূলত তালেবানকে বৈধতা না দেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাদের সহায়তা কার্যক্রম স্থগিত করে। বিশ্বব্যাংক এবং ন্যাটোও তাই করেছে। আফগান নাগরিকদের সাহায্যের চরম প্রয়োজন বলে জাতিসংঘ বৃহস্পতিবার একটি ‘মানবিক বিপর্যয়’ সম্পর্কে সতর্ক করেছে। তারা বলছে যে, বিপর্যয় রোধে ২০ কোটি ডলার প্রয়োজন।