যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি করোনা আক্রান্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 জুন 2022, 11:48 দুপুর
•
312 বার পঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ এর শুরু থেকে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মুখ হয়ে উঠেছিলেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) একটি বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষা করার পর বুধবার ফাউচির কোভিড পজিটিভ ধরা পড়েছে।
তার উপসর্গ অবশ্য মৃদু বলে জানানো হয়েছে। ফাউচি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা। এনআইএইচ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফাউচি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি।
এনআইএইচ আরো জানায়, ৮১ বছর বয়সী ফাউচি পূর্ণ টিকা নিয়েছেন। এর পাশাপাশি দুবার বুস্টার ডোজ নিয়েছেন। এখন তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন।