শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নেবে না ফিলিপাইন

অনলাইন নিউজ পোর্টাল • 14 আগস্ট 2020, 01:10 দুপুর • 676 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নেবে না ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় ফিলিপাইন অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এ ধরণের মহড়ায় অংশ নিলে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়বে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চীনের সঙ্গে পানি সীমা নিয়ে কয়েকটি দেশের যে বিরোধ রয়েছে সেটাকে কাজে লাগিয়ে যুদ্ধ বাঁধাতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দক্ষিণ চীন সাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়মিত উস্কানি দেয়া হচ্ছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো জানিয়েছেন, শুধুমাত্র নিজেদের ১২ কিলোমিটার পর্যন্ত পানি সীমার মধ্যে মহড়া চালানোর পক্ষে রয়েছে তারা। এর বাইরে কোনো বিতর্কিত পানি সীমায় কোনো ধরণের মহড়ায় যোগ দেবে না ফিলিপাইন।

প্রেসিডেন্ট রদ্রিগোর এই পদক্ষেপের প্রশংসা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, দক্ষিণ চীন সাগর ও সব অঞ্চলে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে সমাধান করতে চাই আমরা। এছাড়া ফিলিপাইনের সঙ্গে সমুদ্রসংশ্লিষ্ট বিরোধগুলো সমাধানের জন্য প্রস্তুত রয়েছে চীন।

দক্ষিণ চীন সাগর তীরবর্তী দেশগুলোকে সঙ্গে নিয়ে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এতে কোনো সাড়া দিচ্ছে না ফিলিপাইন।