শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পরবে না

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 04:45 দুপুর • 351 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পরবে না

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যান্ড আরোপ একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো ভাটা পড়বে না।
রোববার সচিবালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য অধিদফতরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক এবং তারা আমাদের উন্নয়নের সহযোগী। তাদের সহযোগিতা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী উপকৃত হয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও তারা সহযোগিতা করেছে। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্বনেটওয়ার্কেও আমাদের সুসম্পর্ক আছে।