শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ও তাইওয়ানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 08 ফেব্রুয়ারি 2022, 11:49 দুপুর • 310 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ও তাইওয়ানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর ফলে চীনের উপর বাড়তি চাপ তৈরি হবে।

এয়ার-ডিফেন্স মিসাইল ব্যবস্থার উন্নতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন তাইওয়ানকে ১০ কোটি ডলারের যন্ত্রপাতি ও পরিষেবা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এটা দিয়ে দ্বীপরাষ্ট্রের এয়ার-ডিফেন্স ব্যবস্থা উন্নত করা হবে।

ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এর তরফে একটি বিবৃতি দেয়া হয়েছে, ওই অঞ্চলে আর্থিক ও রাজনৈতিক স্থায়িত্ব ও ভারসাম্যের স্বার্থে তাইওয়ানের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নতি ঘটানো হবে।

এই পুরো কাজটাই করা হবে তাইওয়ান-যুক্তরাষ্ট্র এর জাতীয় স্বার্থে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে গড়ে তুলতে চায়।