শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলিতে নিহত তিন

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুলাই 2022, 09:03 সকাল • 244 বার পঠিত
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলিতে নিহত তিন

যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে অভিযুক্ত হামলাকারীও নিহত হয়েছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।

জানা যায়,স্থানীয় সময় গত (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

এদিকে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি মলে রোববার গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।’

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।