শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে মৃত্যের সংখ্যা বেড়ে ১১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2021, 03:32 দুপুর • 276 বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসে মৃত্যের সংখ্যা বেড়ে ১১ জন

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ১২ তলা ভবন ধসে মৃত্যের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার চার দিন পরও নিখোঁজের তালিকায় ১৫০ জনের নাম আছে। 

সংবাদমাধ্যম জানিয়েছে, তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো কোনো বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করে চলেছে, তবে ভারি বৃষ্টি ও সিমেন্টের স্ল্যাবের কারণে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা বিঘ্নিত হচ্ছে।

১৫৬ ইউনিটের ১২তলা এই ভবনটির প্রায় অর্ধেক অংশ কী কারণে ধসে পড়েছে তা এখনো অজানাই রয়ে গেছে। এ বিপর্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনিচ্ছাকৃত প্রাণঘাতী ভবন ধসের অন্যতম ঘটনা হয়ে উঠতে পারে।

সার্ফসাইডের চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ওই ১২ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের বড় একটি অংশ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে ধসে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮১ সালে নির্মিত এ ভবনটিতে সংস্কার কাজ চলছিল।