শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২জন নিহত হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুন 2020, 03:48 দুপুর • 1,027 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২জন নিহত হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো চারজন। শনিবার বিকেল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটেছে। 

রেড ব্লাফ সিটি ম্যানেজার জানান, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। দেয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন। তিনি আরো বলেন, গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে হাসপাতালে মোট ছয় জনকে আনা হয়েছে, তাদের মধ্যে দুই জন মৃত ও চার জন আহত।

আইন প্রয়োগকারীরা ইতোমধ্যেই বিশাল ঐ ভবনজুড়ে প্রাথমিক তল্লাশি সম্পন্ন করেছে। এখন তারা আর কোনো আহত বা কোনো সন্দেহভাজন গুলিবর্ষণকারী লুকিয়ে আছে কিনা তার খোঁজে নিবিড় তল্লাশি শুরু করেছে।