শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের খবরটি মিথ্যা: ইরানি রাষ্ট্রদূত

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 11:47 দুপুর • 433 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের খবরটি মিথ্যা: ইরানি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজ আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে সেটিকে মিথ্যা বলে উল্লেখ করেছে ইরান। কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র যে চারটি তেলবাহী জাহাজ আটক করেছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানায় যে, ভেনিজুয়েলাগামী ইরানের ৪টি তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি রাষ্ট্রদূত বলেন, এটি যুক্তরাষ্ট্রের প্রচারযন্ত্রের আরেকটি মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। আটক করা জাহাজগুলোর মালিক ইরান নয়। এছাড়া সেগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।