শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 03:25 দুপুর • 248 বার পঠিত
যুক্তরাষ্ট্রের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার ঘোষণা

২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আয়োজিত জলবায়ু সম্মেলনে ভার্চুয়াল লিডার্স সামিটে এ ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

চীনের পর যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। 

জলবায়ু বিষয়ক দুই দিনের ভার্চুয়াল সম্মেলনে ২০০৫ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হতো ২০৩০ সালের মধ্যে তার ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাংলাদেশ, চীন, রাশিয়া ও ভারতসহ ৪০ দেশের নেতারা এতে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে এই দশকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বাইডেনের এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জিং’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০৫০ সালের মধ্যে মার্কিন অর্থনীতিকে পুরোপুরি কার্বন মুক্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা ৪৬ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও কার্বন নিঃসরণ ৪০-৪৫ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।