শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 28 জুলাই 2020, 07:02 বিকাল • 269 বার পঠিত
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া

কৃষ্ণ সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণ সাগরের আকাশের বাধা দেয়া হলো। রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান শনাক্ত করার পর সেটিকে বাধা দেয়ার জন্য একটি এসইউ-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।

রুশ মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র পি-৮ পজিডোন বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুপক্ষকে দেয়া হবে না।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয়া হয়।