শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 01:19 দুপুর • 605 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশের পরিচালক সাংবাদিকদের জানান, রোববার সকালে মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে তিনজন ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে বের হয়ে জনগণের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এতে হতাহতের এ ঘটনা ঘটে। পরে নিজেদের ব্যবহৃত গাড়ি দিয়ে তিন বন্দুকধারীই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পুলিশের পরিচালক আরো বলেন, বন্দুক নিয়ে এ ধরনের নৃশংসতা থামাতেই হবে। প্রতি সপ্তাহান্তেই একই ধরনের ঘটনা ঘটে চলেছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে। নিশ্চিতভাবে এটা হঠাৎ হচ্ছে না বলেও দাবি এই পুলিশ কর্মকর্তার।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে নতুন অস্ত্র আইন অনুমোদন দেয়া হয়েছে। সে আইন অনুযায়ী টেক্সাসে যে কোন ব্যক্তি এখন লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে পিস্তল বহন করতে পারবেন। এমনকি পিস্তল বহন করতে লাগবে না কোন ধরনের প্রশিক্ষণও। তবে এক্ষেত্রেও বয়সের বাধ্যবাধকতা রাখা হয়েছে। শুধু ২১ বছরের বেশি বয়সীরাই পাবেন এ সুবিধা।