যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় এক শিশুসহ তিনজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2021, 05:48 বিকাল
•
784 বার পঠিত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্দুক হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে রয়্যাল পাম বিচে অবস্থিত পাবলিক্স গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে।
পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং অন্যজন শিশু। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।
এর আগে রোববার মিয়ামির একটি গ্রাজুয়েশন পার্টিতে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছিলেন।