শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রথম মুসলিম

অনলাইন নিউজ পোর্টাল • 31 মার্চ 2021, 11:36 দুপুর • 220 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রথম মুসলিম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন মুসলমানকে দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারক হিসেবে তাকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ এন কোরেশি নিউজার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেন। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সময় ইরাকে মোতায়েন ছিলেন। ২০১৯ সালে তিনি ইউএস ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। 

প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়ন নিশ্চিত হলে ফেডারেল আদালতে কেবল প্রথম কোনো মুসলমানই নয়, নিউজার্সি থেকে প্রথমবারের মতো কোনো এশীয় মার্কিন বিচারপতি পদে নিয়োগ পাবেন যা যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি হবে।

ফেডারেল আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিদের মার্কিন সিনেটে কঠিন শুনানির মধ্য দিয়ে যেতে হয়। প্রেসিডেন্ট বাইডেনের মনোনীত প্রথম মুসলমান বিচারপতি জাহিদ কোরেশিও এমন শুনানিতে পড়বেন। রক্ষণশীলরা তাঁর নিয়োগের বিরোধিতাও করতে পারে।