যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিলে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2020, 07:49 বিকাল
•
233 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিলে একটি নাইটক্লাবে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫১ মিনিটে হোয়াইট হর্স রোডের লাভিশ লাউঞ্জে বন্দুক হামলার খবর পায় শেরিফ ডিপার্টমেন্ট।
হামলায় কোন প্রাণহানি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিতি হয়েছে।