শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 08:27 রাত • 593 বার পঠিত
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মার্কো ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় লরা। ঝড় দু’টির প্রভাবে এরইমধ্যে কিউবা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে ভারি বৃষ্টিপাত ও ভূমিধস শুরু হয়েছে। সম্ভাব্য ক্ষতির হাত থেকে বাঁচাতে কিউবা এবং যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

হারিকেন মার্কো প্রবল শক্তি নিয়ে সোমবার লুইসিয়ানা উপকূলে আঘাত হানতে পারে। এরপরেই আঘাত হানবে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় লরা। এটি বর্তমানে ডমিনিকান রিপাবলিকের ওপর রয়েছে। ধারণা করা হচ্ছে, ঝড়টি হিস্পানিওলা ও কিউবা পার হয়ে আগামী বৃহস্পতিবার মার্কিন উপকূলে আঘাত হানবে।

পরপর দু’টি সামুদ্রিক ঝড় মার্কিন উপকূলে দীর্ঘমেয়াদি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের আবহাওয়াবিদ স্ট্যাসি স্টুয়ার্ট।