শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভবন ধসের ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ১৮ জন

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 06:20 বিকাল • 245 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভবন ধসের ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ১৮ জন

যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে অভিজাত বহুতল ভবনের ধ্বংসস্তুপ থেকে আরো ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আছে ৪ বছর ও ১০ বছর বয়সী দুই শিশু। এ নিয়ে ভবন ধসের ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৪৭ জন।

বুধবার দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্য রাতে ধসে পড়ে মায়ামি বিচ সংলগ্ন শ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ কন্ডোমিনিয়ামের আংশিক। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১৪৭ জন। নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন প্রায় ২০০ বিশেষজ্ঞ কর্মী। ১২ ঘণ্টা করে কাজ করছেন তারা। ঘ্রাণ শুঁকে জীবিত ও মৃতদের সন্ধান পেতে সাহায্য করছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুটি কুকুর। এছাড়াও আরো কয়েক শ ফায়ার সার্ভিসকর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ নিরাপত্তা বিশেষজ্ঞ ও অন্যান্যরা যার যার মতো কাজ করছেন।

৪০ বছরের পুরোনো ভবনটির প্রায় অর্ধেক অংশ ধসে পড়ার কারণ এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ২০১৮ সালে প্রকৌশল প্রতিষ্ঠান মোরাবিটো কনসালট্যান্টসের একটি প্রতিবেদনে ভবনটির ১২ তলায় নির্মাণকাজ সংশ্লিষ্ট ত্রুটির উল্লেখ ছিল। সেটি কেন্দ্র করেই চলছে তদন্ত।