যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে জবাই করে হত্যা করলেন মা
যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে কথা কাটা কাটি হয় সেই জেরে রাগের মাথায় তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে এক গৃহবধূ।
সন্তানদের হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার লসঅ্যাঞ্জেলেস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে পল্লী এলাকার একটি বাযুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে কথা কাটা কাটি হয় সেই জেরে রাগের সা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর লসঅ্যাঞ্জেলেস ডেইলি নিউজের।
এ ঘটনায় পুলিশ নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তিন শিশু জোয়ানা, টেরি ও সেইরার বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস।
তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলেশিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। রক্তাক্ত অবস্থায় তিনটি শিশুকে তিনি পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।