যুক্তরাষ্ট্রে টিকা নিলে গাঁজা উপহার দিবে ওয়াশিংটন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুন 2021, 06:21 সকাল
•
841 বার পঠিত
২১ বছরের ঊর্ধ্বে কোনো নাগরিক টিকা নিলে তাকে গাঁজা উপহার দেবে যুক্তরাষ্ট্রের মাদক ও অ্যালকোহল লাইসেন্সিং বোর্ড। প্রতিষ্ঠানটি বলছে, তারা এ উপলক্ষে ‘জয়েন্ট ফর জ্যাবস’ নামে একটি কর্মসূচি চালু করেছে। কর্মসূচির আওতায় প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেওয়ার শর্তে পেতে পারে অপ্রস্তুত এক রোল গাঁজা।
ওয়াশিংটনের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।