যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃত্যু ছাড়াল ৮০
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৮০ জন ছাড়িয়েছে । এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে জানা যায় ,স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানে এ ঘূর্ণিঝড়ে। কেনটাকি ন্যাশনাল গার্ডকে উদ্ধারকাজে নিযুক্ত করা হয়েছে এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেন, কেন্টাকিতে শুক্রবার রাতের ঝড়ে কমপক্ষে ৮০ জন মারা গেছে। যার মধ্যে একটি মোমবাতি কারখানার কয়েক ডজন রয়েছেন। মৃতের সংখ্যা ১০০-এর উপরে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গভর্নর আরো বলে ,এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশেয়ার।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।