যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৬
মোহাম্মদ খাইরুল আমিন
•
13 নভেম্বর 2022, 09:44 সকাল
•
262 বার পঠিত
যুক্তরাষ্ট্রে মহড়ার সময় দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
জানা যায় গত (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুইটি বিধ্বস্ত হয়।
তবে বিমান দুইটিতে কতজন লোক ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্মকর্তারা। তবে বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অ্যান্থনি মন্টিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি সেখানে দাঁড়িয়ে ‘এয়ার শো’ দেখছিলাম। সংঘর্ষ দেখে আমি হতবাক হয়েছি। আরও যারা দেখেছেন, তারা সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন।
ঘটনার পরপরই ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরে ঘটনাস্থলের কাছে যায়।