শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2020, 10:01 দুপুর • 96 বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৬ লাখ ১ হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন লাখের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রেই মারা গেছেন। দেশটিতে করোনায় মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৭ হাজার ৪১৯ জন। এ সংখ্যা নিয়ে মৃত্যু ও সংক্রমণের তালিকার শীর্ষে  রয়েছে যুক্তরাষ্ট্র।

 শনিবার (১২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪৫৩ জন। মোট সংক্রমণের সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৫৪ হাজার ৭৪৫ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৬৬২ জন। আর সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৩ হাজার ৭৯২ জন।

করোনায় মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ১৩ হাজার ১৯ জন। মোট সংক্রমিত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৩৭৯ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ৪ হাজার ৪২ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬৩ হাজার ৫০৬ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৯ হাজার ৪৫৫ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।