শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ অনেকটা নিম্নমুখী

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুন 2020, 01:56 দুপুর • 123 বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ অনেকটা নিম্নমুখী

অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব পড়তির দিকে। দীর্ঘদিন শীর্ষ পর্যায়ে অবস্থানের পর গত কিছুদিন ধরে দেশটিতে এ ভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে তুলনামূলক অনেক কম। শীর্ষে থাকা অবস্থায় যেখানে দৈনিক গড়ে ২ থেকে আড়াই হাজার মানুষ মারা গেছে, সেখানে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে এসেছে। 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ৩৮২ জনের। মার্চ মাসের পর এটিই একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ সপ্তাহের শুরুতেই দেশটিতে করোনার প্রকোপ অনেকটা কমে আসতে শুরু করে। 

করোনায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভুক্তভোগী দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের। 

এদিকে সার্বিকভাবে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এ ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। এর মধ্যেই দেশটির কঠোর লকডাউন ও বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে ব্যবসা-বাণিজ্য। এতে আবারও করোনা বড় আকারে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে অনেকের আশঙ্কা ।