শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কলোরাডোর ক্লাবে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক ১

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2022, 07:45 সকাল • 343 বার পঠিত
যুক্তরাষ্ট্রে কলোরাডোর ক্লাবে গুলির ঘটনায় সন্দেহভাজন আটক ১

যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি ক্লাবে গুলিতে পাঁচজন নিহত ও ২৫ জন আহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় গত শনিবার রাত ১১টা ৫৭ মিনিটের দিকে পুলিশ অস্ত্রধারী এক ব্যক্তির সম্পর্কে প্রাথমিক জরুরি কল পায়।

এদিকে পুলিশ জানিয়েছে,সন্দেহভাজনকে ক্লাবের ভেতরেই পাওয়া যায়। ঘটনাস্থলেই দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আক্রমণকারী ব্যক্তি লং রাইফেল ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।  

কলোরাডো স্প্রিংয়ের ক্লাব কিউ নামক প্রতিষ্ঠানটি ফেসবুকে লিখেছে, এটি তাদের সম্প্রদায়ের ওপর ‘একটি কাণ্ডজ্ঞানহীন হামলা’।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানরা ঘৃণা সহ্য করতে পারে না এবং এটি সহ্য করা উচিত নয়।  

কেন এই গুলির ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি। তদন্তে এই হামলাকে ‘হেট ক্রাইম’ বলে বিবেচনা করা হবে ।