শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট, মিলছে না দুধ, সবজি এমনকি টয়লেট পেপারও

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জানুয়ারী 2022, 11:21 দুপুর • 277 বার পঠিত
যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট, মিলছে না দুধ, সবজি এমনকি টয়লেট পেপারও

বিশ্বের সবচেয়ে  সম্পদশালী ও ধনী দেশ যুক্তরাষ্ট্র , আর এই যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট দেখা দিয়েছে। বড় বড় সুপার শপগুলোতেও পাওয়া যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় পণ্য।

যেমন দুধ, সবজি এমনকি টয়লেট পেপারও পাওয়া যাচ্ছে না সুপার শপগুলোতে।
দ্রুত ছড়িয়ে পড়া মহামারি ওমিক্রনের প্রভাবে এমন বেহাল দশা দেশটির। এমন সংকটের কারণে দাম বেড়ে যাচ্ছে সব পণ্যের।

সুপার শপগুলোতে বাজার করতে আসা এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, মাংস নেই, এটা অদ্ভুত। আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনতে এসেছি। কিন্তু সুপার শপগুলোতে কিছুই নেই।

অন্য আরেকজন ক্রেতা বলেন, আমি কলা কিনতে এসেছিলাম। অবাক করা বিষয় পুরো স্টোরে মাত্র ৫টি কলা আছে। এক স্টোর থেকে অন্য স্টোরে ঘুরছি। কোথাও কিছু নেই। এমন পরিস্থিতি আমি আর কখনও দেখিনি।

যুক্তরাষ্ট্রের  বিশ্লেষকরা মনে করছেন, এমন সমস্যা সহজেই সমাধান হবে না। ওমিক্রন, মূল্যস্ফীতি, পণ্য সাপ্লাই সংকট, তার সঙ্গে যুক্ত হয়েছে তুষারপাতসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এসব কারণেই এমন অবস্থা। সব দিক মিলিয়ে এ সংকট থেকে সহজেই বেরিয়ে আসা যাবে না।

তবে শীতের সময় খাদ্য না পেয়ে অনেকেই মজুদ করছেন সব ধরণের পণ্য। তাই খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে।