শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফাদার্স ডের অনুষ্ঠানে বন্দুক হামলায় ৩ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুন 2021, 11:11 দুপুর • 595 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ফাদার্স ডের অনুষ্ঠানে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে ফাদার্স ডের অনুষ্ঠানে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটিতে ফাদার্স ডে উদযাপনের সময় এই ঘটনা ঘটে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রিচমন্ড পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার রাত ১১টার দিকে ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটির একটি বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটে। তখন সেখানে ফাদার্স ডে’র অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান উপলক্ষে বাড়িটিতে ৮০ থেকে ১০০ জন মানুষ জড়ো হয়েছিলেন।

পুলিশ বলছে, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আহত আরো কয়েকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় ব্যক্তি মারা যান। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে সোমবার থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যার উদ্দেশেই নিহতদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো অজানা। নিহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।