শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একটি বারে গোলাগুলির ঘটনায় নিহত ১ ও আহত ১৪

অনলাইন নিউজ পোর্টাল • 11 অক্টোবর 2021, 07:02 বিকাল • 275 বার পঠিত
যুক্তরাষ্ট্রে একটি বারে গোলাগুলির ঘটনায় নিহত ১ ও আহত ১৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলের একটি বারে গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

রোববার স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে সেন্ট পলের একটি বার থেকে পুলিশের কাছে ফোনকল আসে। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মুখপাত্র স্টিভ লিন্ডার্স।

ওই ঘটনার বেশ কিছু ফুটেজ এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সেন্ট পলের পুলিশ প্রধান বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আমরা শোকাহত। বারের মধ্যে তার প্রিয়জন এবং অন্যান্য লোকজনের সামনেই তাকে হত্যা করা হয়েছে।

চলতি বছর এ নিয়ে সেন্ট পল শহরে ৩২টির মতো এমন ঘটনা ঘটল। গত বছর ওই শহরে মোট ৩৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।