শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2020, 12:27 দুপুর • 268 বার পঠিত
যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো দিন দিন সেখানে আরও ব্যাপক পরিসরে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। এরই মাঝে এই প্রথমবারের মতো একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আগামীতে যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখও ছাড়িয়ে যেতে পারে। বুধবার ১ জুলাই শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে  ৫২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার ২ জুলাই আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সব মিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৮২ হাজার ২৭০ জনে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। 

সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস কোনো একটা পর্যায়ে হুট করে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে। 

এদিকে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বিগত দিনগুলর চেয়ে বেড়ে আরও চূড়ার দিকে চলেছে বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গত সপ্তাহে প্রতিদিনই বিশ্ব জুড়ে গড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।