শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষে ৩ আরোহী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2022, 11:59 দুপুর • 230 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষে ৩ আরোহী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মাঝআকাশে দু'টি বিমানের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।

জানা যায় ,স্থানীয় সময় গত শনিবার  সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দু’টি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে যায়।
এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এ ঘটনা ঘটে। কীভাবে বিমান দুটি দুর্ঘটনায় পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এদিকে বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস আরো জানায়, দু’টি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দু’জনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।