শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আগাম ভোটের নজিরবিহীন রেকর্ড

অনলাইন নিউজ পোর্টাল • 01 নভেম্বর 2020, 03:08 দুপুর • 681 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আগাম ভোটের নজিরবিহীন রেকর্ড

যুক্তরাষ্ট্রে ৯ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। দেশটিতে মোট ২৫ কোটি ভোটারের এক তৃতীয়াংশেরও বেশি আগাম ভোট দেয়ার রেকর্ড নজিরবিহীন।

যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে এত মাতামাতি অতীতে কখনো দেখা যায়নি। প্রচারণার শুরু থেকেই দুই পার্টির প্রার্থী আর সমর্থকদের আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে নির্বাচন। যদিও মাঝে মাঝে তা সীমা ছাড়িয়ে গিয়েছিলে।

এরমধ্যেও প্রতিদিন ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর এই লম্বা লাইনে ভোট দেয়ার পিছনে দুই দলের সমর্থকদের অবদান রয়েছে। উভয় দলের প্রচারণা শিবির থেকেই বারবার তাগিদ দেয়া হচ্ছে এখনই ভোটটি দিয়ে দেয়ার জন্য, যেটি আগের কোন নির্বাচনে লক্ষ্য করা যায়নি। দুই পক্ষই একে নিজ নিজ পক্ষের গণজোয়ার বা ওয়েভ মনে করছেন।

নিউইয়র্কে আগাম ভোটের জন্য ২৮০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর সিটিতে মোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি। প্রতিটি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা আগাম ভোটে অংশ নিচ্ছেন। প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ভোট দিয়েছেন নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র ডি ব্লাসিও।