শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ মার্কিনী নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 আগস্ট 2020, 07:44 বিকাল • 611 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ মার্কিনী নিহত

যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটেছে। দেশটির লুইসিয়ানা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ছুরি হাতে একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গুলি করে। 

একজন কৃষ্ণাঙ্গের প্রতি পুলিশের এই সহিংসতাকে ভয়াবহ এবং মারাত্মক ঘটনা বলে অভিহিত করেছে এসিএলইউ। লুইসিয়ানা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত ৮টায় লাফাইয়েত্তে পুলিশ ডিপার্টমেন্টে একটি ফোনকল আসে। সে সময় জানানো হয় যে, ছুরি হাতে এক ব্যক্তি স্টোরে ঢোকার চেষ্টা করছে।

কর্মকর্তারা তাকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি পরবর্তীতে অন্য একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিল। সে সময়ও তার হাতে ছুরি ছিল। তাকে থামাতে গুলি ছোড়া হয়।

ওই ব্যক্তির নাম ট্রেইফোর্ড পেলেরিন, বয়স ৩১ বছর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানানো হয়েছে। লুইসিয়ানা পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।

ওয়াশিংটন পোস্টের সংগৃহীত তথ্যানুযায়ী, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মারা গেছেন ১ হাজার ১৪ জন এবং বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে তুলনামূলকভাবে বেশিরভাগই কৃষ্ণাঙ্গ মার্কিনী।