শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল আসছে ২৫ লাখ ডোজ টিকা

অনলাইন নিউজ পোর্টাল • 26 সেপ্টেম্বর 2021, 10:15 দুপুর • 288 বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল আসছে ২৫ লাখ ডোজ টিকা

মানবিক সহায়তায় টিকা দিয়ে বাংলাদেশের পাশে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরো ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে তারা। গত শুক্রবার হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে এএফপি এ তথ্য জানায়। এই টিকার চালান আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউজ। ওই কর্মকর্তা এএফপিকে জানান, ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা বাংলাদেশে পাঠানো হবে। এ নিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি ডোজ।