শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও জার্মানির একই সুর: দেবে না যুদ্ধ বিমান

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 31 জানুয়ারী 2023, 05:33 বিকাল • 296 বার পঠিত
যুক্তরাষ্ট্র ও জার্মানির একই সুর: দেবে না যুদ্ধ বিমান

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন আরও বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে সফর করবেন।

 দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অর্থ-অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল ভারী অস্ত্র, ট্যাংক। 

ট্যাংক পাওয়ার নিশ্চয়তার পর জেলেনস্কির পরবর্তী চাহিদার তালিকায় যোগ হয় অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সাবমেরিন। পশ্চিমারা যদি ইউক্রেনের এই চাহিদা পুরণ করে তাহলে যুদ্ধ বিশেষজ্ঞদের মতে সেটি হবে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়া। 

যদিও পশ্চিমা রাষ্ট্রপ্রধানেরা আচরণে বেশ পরিস্কারভাবেই বুঝিয়ে দিচ্ছেন যে যুদ্ধে তাদের বিস্তর আগ্রহের কথা কিন্তু জনমত জরিপে কারোরই অবস্থান খুব একটা ভালো নেই। এই অবস্থায় তাই মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির সুর মিলেই গেছে।