যুক্তরাষ্ট্র ইরানের চারটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
14 আগস্ট 2020, 01:03 দুপুর
•
1,113 বার পঠিত
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করায় প্রথমবারের মতো ইরানের চারটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
জানা গেছে, ভেনেজুয়েলাগামী ইরানের এ জাহাজগুলো জব্দ করার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করা হয়। যুক্তরাষ্ট্র এ দুই দেশকে অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসন মামলাটি দায়ের করে।
বিশ্লেষকরা বলছেন, মামলাটি করে ইরান জ্বালানী বিক্রি করে যে রাজস্ব আদায় করে সেটি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
২০১৮ সালের মে'তে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে।