যুক্তরাজ্যের রাজকীয় যুদ্ধজাহাজ ৫ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে
অনলাইন নিউজ পোর্টাল
•
14 অক্টোবর 2021, 06:41 বিকাল
•
186 বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার এটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজের অধিনায়কে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স এডভাইজারসহ নৌ বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স এডভাইজার, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।