শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবায়, বাংলাদেশি চিকিৎসকদের কাজের সুযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2020, 08:44 সকাল • 1,159 বার পঠিত
যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবায়, বাংলাদেশি চিকিৎসকদের কাজের সুযোগ

বাংলাদেশ স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের থেকে যুক্তরাজ্যে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে চিকিৎসক, নার্স, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, রেডিওগ্রোফিস্ট, স্পিস থেরাপিস্ট, অকোপেশনাল থেরাপিস্ট ও ভেটেনারি সায়েটিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যুক্তরাজ্য যাওয়ার সুযোগ পাবেন।

জানা গেছে, এই সুযোগ নেয়ার জন্য একটি ইংরেজি কোর্স এবং চিকিৎসকদের জন্য প্লাব টেস্ট সম্পন্ন করে আবেদন করতে হবে। তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)’র নিবন্ধিত প্রতিনিধি ফিউচার পারফেক্ট হেলথ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনটি করতে হবে।

এ প্রসঙ্গে ফিউচার পারফেক্ট হেলথ এর কোঅর্ডিনেটর (বাংলাদেশ অঞ্চল) যুক্তরাজ্য প্রবাসী গোলাম মোস্তফা বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইউকের একটি সরকারি সংস্থা। পাশাপাশি এটি যুক্তরাজ্যের সবচেয়ে বৃহত্তম চাকরিদাতা সংস্থা। এনএইচএস যুক্তরাজ্যে এর চাকুরে সংখ্যা ১ দশমিক ৫ মিলিয়ন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চাকরিদাতা সংস্থা। 

তিনি বলেন, ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে আসার কারণ এবং অন্যান্য কারণে ব্রিটেনে স্বাস্থ্য সেবা খাতে প্রচুর জনবল প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে দক্ষ চিকিৎসক, নার্সসহ অন্যদের চাহিদা রয়েছে। দেশটির স্বাস্থ্যখাতে মোট ৮৪ হাজার পদে জনবলের স্বল্পতা রয়েছে। 

ফিউচার পারফেক্ট হেলথ এর কোঅর্ডিনেটর আরো বলেন, যুক্তরাজ্যে জনবলের নানাবিধ স্বল্পতার কারণে ইউকে সরকার বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশসমূহ থেকে স্বাস্থ্য সেবায় বিভিন্ন পদের জন্য বিনাশর্তে চাকরি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ফিউচার পারফেক্ট হেলথ বাংলাদেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা ও অন্যান্য পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে আকর্ষণীয় বেতনে চাকরির নিশ্চয়তা দেবে। একই সঙ্গে বিভিন্ন পেশার ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে।