শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে শুরু হয়েছে ‘কিল দ্য বিল’ বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 05 এপ্রিল 2021, 07:27 বিকাল • 851 বার পঠিত
যুক্তরাজ্যে শুরু হয়েছে ‘কিল দ্য বিল’ বিক্ষোভ

যুক্তরাজ্যে পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০৭ জন বিক্ষোভকারীকে। শনিবার যুক্তরাজ্যের বিভিন্ন শহরে করোনা বিধিনিষেধ লঙ্ঘন করে হাজার হাজার মানুষ পুলিশ, ক্রাইম, সেন্টেন্সিং অ্যান্ড কোর্টস বিল নামে প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামে। বিক্ষোভটি পরিচিতি পেয়েছে ‘কিল দ্য বিল’ নামে।

আর রাহা হাসপাতালে সকল চিকিৎসায় থাকছে ৩০% ছাড়। বিস্তারিত –https://www.facebook.com/ar.raha.hospital/

 

যুক্তরাজ্য পুলিশ থেকে বলা হয়, ‘কিল দ্য বিল’ বিক্ষোভ বেশির ভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ। বিক্ষোভে অংশ নেয়া বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন। তবে অল্প কিছু মানুষ বিশৃঙ্খলার চেষ্টা করে। সহিংস বিক্ষোভে অংশ নেয়া, পুলিশ কর্মকর্তাদের ওপর আক্রমণ ও করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদেরই কেবল গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ১০ পুলিশ সদস্য আহত হন বলেও জানিয়েছে পুলিশ।

প্রস্তাবিত বিলে যুক্তরাজ্য ও ওয়েলসের পুলিশ বাহিনীকে অহিংস বিক্ষোভে শর্ত আরোপের আরও ক্ষমতা দেয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে শব্দ বেশি বা উপদ্রব বেশি হচ্ছে মনে হলেও ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে বিলটিতে। অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে জেল-জরিমানাও হতে পারে।

ব্রিস্টল, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ সদস্যরা আহত হন। এছাড়া একটি থানা ভাঙচুর ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।