শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যুগান্তরের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম আর নেই

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 03:39 দুপুর • 827 বার পঠিত
যুগান্তরের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম আর নেই

নাটোরে কর্মরত দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মাহ্ফুজ আলম মুনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে সাংবাদিক মুনি কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

  প্রবীণ সাংবাদিক মাহ্ফুজ আলম মুনি তার  স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ আসর শহরের মাদ্রাসা মোড় পুরনো বাস টার্মিনালে পৌরসভা জামে মসজিদে তার জানাজা হবে। এর পর গাড়িখানা কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে নাটোরের সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।

মুনি বাংলাদেশ বেতারের নাটোর প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। এর আগে তিনি নাটোরের স্থানীয় দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।