শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুগান্তকারী সিদ্ধান্ত, আরব আমিরাতে নাগরিকত্ব পাচ্ছে বিদেশিরা

অনলাইন নিউজ পোর্টাল • 31 জানুয়ারী 2021, 07:30 বিকাল • 254 বার পঠিত
যুগান্তকারী সিদ্ধান্ত, আরব আমিরাতে নাগরিকত্ব পাচ্ছে বিদেশিরা

নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবার বিদেশিদের নাগরিকত্ব দিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম শনিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর -আল জাজিরা।

আলজাজিরা জানায়, এ সংক্রান্ত আইনও এরই মধ্যে সংশোধন করেছে আমিরাত সরকার। করোনা মহামারিতে উপসাগরীয় কোনো দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপই মনে করা হচ্ছে। এর ফলে আমিরাতে আরো বেশি মেধাবী ও দক্ষ মানুষকে আকৃষ্ট করা সম্ভব হবে।

আরব আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, নতুন আইন সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন।

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন, সেটা চূড়ান্ত করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ।

আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীরা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলেও দেশটির সরকার জানিয়েছে।

প্রসঙ্গত, ৯০ লাখ মানুষের দেশ আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয়। দেশটিতে বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এসব মানুষের মধ্যে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা।