শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধের দ্বারপ্রান্তে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 24 এপ্রিল 2021, 09:19 সকাল • 181 বার পঠিত
যুদ্ধের দ্বারপ্রান্তে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া

‘ক্যারিবিয়ান সংকটের পর আবারো সবচেয়ে বিপজ্জনক অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক’ উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। 

রুশ বার্তা সংস্থা রিয়া নোভস্তিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে। সে কারণে তাদের পররাষ্ট্রনীতিতেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে।

১৯৬২ সালে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা ক্যারিবিয়ান সংকট নামে পরিচিত। সেসময় উত্তেজনার পারদ আঁচ করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা।