শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের

মোহাম্মদ খাইরুল আমিন • 08 এপ্রিল 2026, 12:06 দুপুর • 104 বার পঠিত
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দাবি করেছে, যুদ্ধে তাদের ‘ঐতিহাসিক বিজয়’ হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই

বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই ইরান ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে। 

এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা রয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই আলোচনায় চুক্তি চূড়ান্ত করার দিকে বেশি মনোযোগ দেওয়া হবে।

তবে এর অর্থ এই নয় যে, যুদ্ধ শেষ হয়ে গেছে।