শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধ শেষে ইসরাইল গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে

মোহাম্মদ খাইরুল আমিন • 07 নভেম্বর 2023, 11:13 দুপুর • 212 বার পঠিত
যুদ্ধ শেষে ইসরাইল গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট সময়ের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে।

সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।
তিনি বলেন, ইসরাইল অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনী গ্রুপ হামাসের ইসরাইল আক্রমণের পর থেকে দেশটি গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হামলায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা চার হাজারেরও বেশি।

কিন্তু সাক্ষাতকারে নেতানিয়াহু নিহতের এ সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এক পক্ষকে সমর্থন দিতে পারেন না।

নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি নয়।