শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল • 17 ফেব্রুয়ারি 2021, 09:20 সকাল • 232 বার পঠিত
যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এখন থেকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মাধ্যমে সরাসরি কূটনৈতিক যোগাযোগ করা হবে। হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতে পছন্দ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের।

সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ডোনাল্ড ট্রাম্পের জামাত জারেড কুশনার।

জেন সাকি বলেন, আমরা শুরু থেকেই পরিষ্কার করে দিতে চাই যে, সৌদি আরবের সঙ্গে সম্পর্কে আমরা পরিবর্তন আনতে চাই।

যুবরাজের প্রতি এই অবজ্ঞাপূর্ণ মন্তব্যের পাশাপাশি জেন সাকি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও প্রথমবারের মতো ফোনালাপ করতে যাচ্ছেন বাইডেন।

সৌদিতে ৮৫ বছর বয়সী বাদশাহ সালমানের পর সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় এমবিএস নামে পরিচিত যুবরাজকে।

২০১৮ সালে ইস্তানবুলে কনস্যুলেটে যুবরাজের ঘনিষ্ঠ সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা নির্মমভাবে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে।

এরপরেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে পড়েন মোহাম্মদ বিন সালমান। সংস্কার কর্মসূচির মাধ্যমে নিজের যে খ্যাতি তিনি ছড়িয়ে দিচ্ছিলেন, তাও ম্লান হয়ে যায়।

মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন। রাজনৈতিক বন্দিদেরও মুক্তি দিতে বলা হচ্ছে।

যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলবেন কিনা; প্রশ্নে জেন সাকি বলেন, সমমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানে বাইডেনের সমকক্ষ হলেন বাদশাহ। কাজেই যথাসময়ে তার সঙ্গে যোগাযোগ করা হবে।

তবে কখন আলাপ করা হবে; এ নিয়ে কোনো পূর্বাভাস দিতে চাননি জেন সাকি।