শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে- ডিআইজি

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2021, 06:34 বিকাল • 304 বার পঠিত
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে- ডিআইজি

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ দেহের ফিটনেসও ভাল থাকে এই স্লোগানকে সামনে রেখে ভোলায় মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

খেলাধুলা হলো এমন একধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসাবে গণ্য করা হয়। এটা বিনোদনের একটি স্বতন্ত্র মাধ্যম যা শুধু আনন্দ উপভোগের জন্য অথবা পুরস্কার জন্য করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ এমপি আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।