‘যতদিন প্রয়োজন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রাখবে ন্যাটো’
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 মে 2022, 07:43 সকাল
•
634 বার পঠিত
ন্যাটোর সদস্য রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
জার্মানির বার্লিনে ন্যাটো শীর্ষ কূটনীতিকদের মধ্য গত রোববার অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান ব্লিনবেন।
এদিকে ব্লিনকেন আরও বলেন, যতদ্রুত সম্ভব এই যুদ্ধের শেষ চান ন্যাটো জোটের সব সদস্য। আমরা স্পষ্টই যতদিন প্রয়োজন ইউক্রেনে আমাদের নিরাপত্তা সহায়তা প্রদান, রাশিয়ার ওপর আমাদের নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক চাপ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার রাশিয়ান সংবাদ সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।