শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যত টাকাই লাগুক সকলের জন্য টিকা নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 12 সেপ্টেম্বর 2021, 03:20 দুপুর • 216 বার পঠিত
যত টাকাই লাগুক সকলের জন্য টিকা নিশ্চিত করব: প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সব মানুষের জন্য করোনার প্রতিষেধক টিকা নিশ্চিত করা হবে। এজন্য যত টাকা লাগে, আমরা ব্যয় করব।’

প্রধানমন্ত্রী আজ রোববার মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্‌বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় প্রধানমন্ত্রী টিকা দিলেও সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, টিকা দিলেও করোনার সংক্রমণ হতে পারে। সেজন্য সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।