শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যশোরের দুটি এলাকায় জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 08:15 সকাল • 808 বার পঠিত
যশোরের দুটি এলাকায় জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যশোর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। (৫ জুন) সকাল থেকে পৌরসভার দুইটি ওয়ার্ডকে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৫ জুন) রাতে যশোরে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যশোরে করোনা প্রতিরোধ কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

সভায় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।