শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যশোরে স্ত্রী ও ২ মেয়েকে খুন করে আত্মসমর্পণ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুলাই 2022, 10:23 দুপুর • 247 বার পঠিত
যশোরে স্ত্রী ও ২ মেয়েকে খুন করে আত্মসমর্পণ

স্ত্রী ও দুই শিশু কন্যাকে হত্যা করলেন। এর পর স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলেন। তার দেখিয়ে দেওয়া জায়গা থেকেই উদ্ধার করা হলো তিনটি লাশ। ঘটনাটি ঘটেছে যশোরে। 

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগানে এই ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটিয়েছেন জহিরুল ইসলাম। মারা গেছেন তার স্ত্রী (২৮) আর ৯ ও ২ বছরের দুই মেয়ে।  

ওসি রূপন কুমার জানান, ঘটনার পর সদরের বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে জহিরুল আত্মসমর্পণ করেন। তিনি সদরের জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।

আত্মসমর্পণের পর জহিরুলের দেখিয়ে দেওয়া স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।