শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

যশোরে মণিরামপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

মোহাম্মদ খাইরুল আমিন • 09 জুন 2022, 08:38 সকাল • 411 বার পঠিত
যশোরে  মণিরামপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

যশোরের মণিরামপুর উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে ভোজগাতি ইউনিয়নের যশোর-কেশবপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতরা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পুলিশ জানায়, ভোজগাতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ১২ জন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন- শহীদ ইকবাল গ্রুপের ৩২ বছর বয়সী ইমরান হোসেন, ৩০ বছর বয়সী আরিফ হোসেন, ২৬ বছরের জামির হোসেন এবং আসাদুজ্জামান মিন্টু গ্রুপের ৩০ বছরের ইব্রাহিম হোসেন, ২৮ বছরের সোহাগ ও ২৫ বছরের আলী হোসেন।