শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যশোরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায়

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2021, 06:15 বিকাল • 266 বার পঠিত
যশোরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায়

দীর্ঘ করোনা কালে ভীত সন্ত্রস্ত ছিল আপামর জনসাধারণ। আক্রান্ত, মৃত্যুর হ্রাস-বৃদ্ধি চলছিল সমান তালে। অবশেষে দেশের কিছু বিভাগে মিলছে স্বস্তি। 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার- আরএমও জনাব ডা: আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০০ জন।